নিঃসন্দেহে করাচি হামলায় ভারত জড়িত: ইমরান খান

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিঃসন্দেহে করাচি হামলায় ভারত জড়িত: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, করাচির স্টক এক্সচেঞ্জে হামলার ঘটনায় ভারত জড়িত রয়েছে। মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্ট ইমরান খান এমন দাবি করেন।

এ সময় ইমরান খান বলেন, মুম্বাইয়ে যা হয়েছিল, তারা পাকিস্তানে একই রকম ঘটনা ঘটাতে চেয়েছিল। আমাদের সন্দেহ নেই যে ভারত এটি করিয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে জঙ্গীদের হামলায় ১৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পার্লামেন্টে ভাষণে ইমরান খান বলেন, বিগত দুই মাস ধরেই এমন হামলার আশঙ্কা করছিলেন আমাদের গোয়েন্দারা। এই বিষয়ে আমার মন্ত্রিসভার সদস্যরাও জানেন।

করাচি হামলায় যে সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন তাদের প্রশংসা করে ইমরান খান বলেন, তারা পাকিস্তানের বীর।

উল্লেখ্য, গত সোমবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ভবনে হামলা চালায় ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’র সদস্যরা। এতে অন্তত ১০ জন নিহত হন। মৃতদের মধ্যে দুজন সাধারণ নাগরিক ও কমপক্ষে চারজন বিদ্রোহী রয়েছে বলে জানা যায়। হামলার ঘটনার কিছুক্ষণ পরে বিষয়টির দায় স্বীকার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি’।

এই বিভাগের আরো খবর