গাংনীতে কিন্ডারগার্টেন স্কুলের জন্য অনুদানের দাবীতে মানববন্ধন

রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গাংনীতে কিন্ডারগার্টেন স্কুলের জন্য অনুদানের দাবীতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে করোনা মহামারীর মহাদুর্যোগে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজশর্তে ঋণের দাবীতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন করা হয়।

কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের গাংনী উপজেলা শাখা।
অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন গাংনী প্রি-ক্যাডেট হাইস্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দীন,গাংনী ফজলুল হক আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক খাইরুল ইসলাম,হেমায়েতপুর মডেল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেনসহ গাংনী উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন-এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

এই বিভাগের আরো খবর