আন্তর্জাতিক ডেস্ক : আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার সৈন্য নিহত হয়েছেন। রবিবার দেশটির সামরিক বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র। খবরে বলা হয়, নর্থ ওয়াজিরিস্তান জেলার রাজধানী অস্থিরতাপূর্ণ মিরানশাহ শহরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে স্বদেশি ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অনেক সামরিক অভিযান চালানো হয়। ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে সর্বশেষ এ সংঘর্ষ ঘটে।