আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় দুঃসংবাদ। সর্বশেষ জনমত জরিপের ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছেন। মার্কিন টিভি চ্যানেল সিএনএন আজ বৃহস্পতিবার এ খবর দিয়েছে। দেশজুড়ে কুয়িনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, জরিপে অংশগ্রহণকারী তালিকাভুক্ত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন মাত্র ৩৭ শতাংশ ভোটার।