নরসিংদীর আমদিয়া থেকে গাঁজাসহ গ্রেফতার - ১

বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর আমদিয়া থেকে গাঁজাসহ গ্রেফতার – ১

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ সোমবার (২০ জুলাই ) দিবাগত রাত দেড়টায় (ডিবি) পুলিশের  এসআই তাপস কান্তি রায়,এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের বুনাইদ গ্রামের ওসমান ভূইয়ার মুদি দোকানের সামনে থেকে  চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আবু সাঈদ ভূইয়া(২৮),পিতা-মোঃ লোকমান ভূইয়া, গ্রাম -বুনাইদ,থানা-মাধবদী,জেলা- নরসিংদীর দখল থেকে  ০১(এক) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করে। এ সংক্রান্তে মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর