পত্রিকা হকারকে সাইকেল কিনে দিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার

, ,

পত্রিকা হকারকে সাইকেল কিনে দিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার




মোঃ সালাহউদ্দিন আহমেদঃ পত্রিকা বিক্রেতা রুহুল আমিনকে বাইসাইকেল কিনে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল। পেশায় একজন পত্রিকা বিক্রেতা রুহুল আমিন (৬৬)নরসিংদী সদর এলাকায় বিগত ২৬ বছর যাবৎ বাই সাইকেলে করে পত্রিকা বিক্রয় করতেন। গত (২৪ এপ্রিল)  তারিখে তার জীবন ধারণের একমাত্র সম্বল বাইসাইকেলটি হারিয়ে ফেলেন। বাইসাইকেলটি হারিয়ে পায়ে হেটে পত্রিকা বিক্রয় করে চার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছিলেন। এ বিষয়টি নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহেদ আহমেদের নজরে আসলে তিনি রুহুল আমিনকে একটি বাই সাইকেল কিনে দিবেন বলে আস্বস্ত করেন। (২২ জুলাই) রোজ বুধবার রুহুল আমিনকে সার্কেল অফিসে পত্রিকা বিক্রয় করতে আসলে দেখেন সদর সার্কেল এএসপি সাহেব তার জন্য একটি নতুন বাই সাইকেল কিনে রেখেছেন। নতুন বাই সাইকেলটি অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহেদ আহমেদ রুহুল আমিনের হাতে তুলে দেন। তার মত একজন হকারের প্রতি সার্কেল সাহেবের মহানুভবতা দেখে রুহুল আমিনের মন আনন্দে ভরে ওঠে। তিনি পুলিশের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। সুখে দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের সদস্যদের মঙ্গল কামনায় তার ‍দুচোখ পানিতে ভরে উঠে।

এই বিভাগের আরো খবর