বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ

, ,

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ



বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।  রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যাথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন।

রুহুল কবির রিজভী ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় অপারেশন করেছিলেন। মাঝে মাঝে তিনি কম্প্লিকেশন (complication) বা সমস্যায় ভোগেন।

রুহুল কবির রিজভী বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগছিলেন। এসময় তার পেটে প্রচন্ড ব্যথা ও বমি হয়।

এই বিভাগের আরো খবর