নরসিংদীতে ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। শনিবার (২৫ জুলাই ) এসআই তাপস কান্তি রায়,এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানাধীন দত্তেরগাও সাকিনস্থ কাজীর বাজারের মনির মিয়ার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর  হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ সাফওয়ান খান(২২),পিতা-মোঃ বাহাদুর আলী খান ওরফে অমরিত,গ্রাম – দত্তেরগাও মধ্যপাড়া,(২) মোঃ সাব্বির মোল্লা(২৩),পিতা-মোঃ বাছেদ মোল্লা, গ্রাম-হরনখোলা, উভয়থানা-শিবপুর,জেলা-নরসিংদীদের দখল হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  গ্রেফতার করে।  এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর