জাতীয় পার্টির মহাসচিব হলেন জিয়াউদ্দিন বাবলু

শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির মহাসচিব হলেন জিয়াউদ্দিন বাবলু

ডেস্কনিউজঃ জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

রোববার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান জি এম কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

বাবলু মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা-এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে।

এই বিভাগের আরো খবর