নরসিংদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার । আজ  সোমবার (২৭ জুলাই ) এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে  শিবপুর মডেল থানাধীন কুমরাদি পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক দুলু মিয়ার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) ওমর বিন নাঈম @ বাবু মিয়া (২৭),পিতা-মোঃ কামাল,সাং- সালুরদিয়া,থানা-শিবপুর,জেলা-নরসিংদীর দখল হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন। আসামীর দখল হতে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০২ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর