নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার । বুধবার (০৫ আগষ্ট ) এসআই মোস্তাক আহম্মেদ মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাধবদী থানাধীন ভগীরথপুর মাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) শাফিউদ্দিন ওরফে শাফি(৪৬),পিতামৃত- হাজী ওয়াহিদ,(২) মোঃ আফজাল হোসেন(৩৮),পিতামৃত-হাফিজ উদ্দিন, উভয় গ্রাম – ভগিরথপুর,থানা- মাধবদী,জেলা- নরসিংদীদ্বয়কে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। আসামী শাফিউদ্দিন ওরফে শাফির বিরুদ্ধে ইতোপূর্বে ০৪ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ ।

এই বিভাগের আরো খবর