নরসিংদীতে ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ফেনসিডিলসহ তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। সোমবার (১০ আগষ্ট ) এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন কাউরিয়াপাড়া মহল্লার নরসিংদী পৌর ঈদগাহ সংলগ্ন সবিতা সুইটমিট মিষ্টির দোকানের পাঁকা রাস্তার উপর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) পিয়ারী ওরফে পিয়ারী বেগম (৫৪),স্বামীমৃত-তমিজ উদ্দিন, মহল্লা -ঘোষপাড়া,থানা ও জেলা-নরসিংদীর দখল থেকে ১০ (দশ) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৪ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরো খবর