নরসিংদীতে ইয়াবাসহ ৪ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ৪ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ তালিকাভূক্ত চার মাদক ব্যবসায়ী গ্রেফতার। বুধবার (১২ আগষ্ট)  এসআই তাপস কান্তি রায়,এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান  পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর গ্রামের সাজিদ স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) শহিদুল ইসলাম (৩১),পিতা- মোহাম্মদ আলী, গ্রাম -গোপিনাথপুর (নীলক্ষা) ,(২)সোহেল ভুইয়া(৩০),পিতা- আসমত,, ওরফে  আছমত আলী,গ্রাম- করিমগঞ্জ,(৩) লালু মিয়া (৩২),পিতা- আব্দুল মোতালিব, গ্রাম-দড়িগাও নিলক্ষা,-রায়পুরা,(৪) খাইরুল ইসলাম খোকন (৩৩), পিতামৃত-মোহাম্মদ আলী, গ্রাম – বাদুয়ারচর,থানা ও জেলা- নরসিংদী দের দখল হতে ১৮০ (একশত আশি)  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটক করে গ্রেফতারকৃত আসামী সোহেলের বিরুদ্ধে ইতোপূর্বে ১০ টা মাদক মামলা,আসামী লালু মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মামলা আছে ও একটা ওয়ারেন্ট মূলতবী আছে,আসামী খোকনের বিরুদ্ধে ইতোপূর্বে একটা মামলা আছে। এ সংক্রান্তে এজাহার দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ ।

এই বিভাগের আরো খবর