সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে স্বাগতিকরা। ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে জয়ের পর এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে তার দল। সামনে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও শক্ত করতে এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের জন্য। তাই একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে পাকিস্তান দলে।

দলের সূত্র অনুযায়ী, বাংলাদেশের একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে জয়ের পর ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে চায় না টিম ম্যানেজমেন্ট।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান:
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম অথবা হারিস রউফ, আবরার আহমেদ।

এই বিভাগের আরো খবর