৬০ বছরের নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে আটক ২

, ,

৬০ বছরের নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে আটক ২




খাবারের লোভ দেখিয়ে গভীর রাতে হাসপাতালের বাহিরে ডেকে নিয়ে ৬০ বছরের এক নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ, ঝালকাঠি সদর হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক দুই জন হলো জেলার কৃষ্ণকাঠি এলাকার মোবারক আলী সিকদারের ছেলে বেলাল সিকদার এবং বাসন্ডা ইউনিয়নের বিকনা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে মো. নাসির মল্লিক।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন। ভোরে তিনি হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করেন। বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করে।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ওই নারী ঘটনার আগে হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর