রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

, ,

রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী



  1. রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি :
    রাজশাহীর রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বর্তমান সরকার  কাজ করছে  বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। মঙ্গলবার সকালে বাংলাদেশে রেশম গভেষনা ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ রেশম বোর্ড ও চীনের জিজিয়া সি টেক বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে  রাজশাহী রেশম কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।  এসময় তিনি আরো বলেন,  রাজশাহী সিল্ক শুধু রাজশাহীর নয়, এটি সারা বাংলাদেশের সম্পদ ও ঐতিহ্য। ঐতিহ্যবাহী এই শিল্পকে আধুনিকায়ন এবং হারানো গৌরব পুনরুদ্ধারে সরকার মাঠপর্যায়ে কাজ শুরু করার পাশাপাশি এই শিল্পকে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে নতুনভাবে দাঁড় করাতে কাজ করছে সরকার।

এই বিভাগের আরো খবর