সহকারী পরিচালককে বিয়ে করলেন পরীমনি

সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী পরিচালককে বিয়ে করলেন পরীমনি

হঠাৎ করে চিত্রনায়িকা পরীমনি সিনেমার সহকারী পরিচালক এবং থিয়েটারকর্মী কামরুজ্জামান রনিকে বিয়ে করেছেন। সাংবাদিকদের তিনি জানান, বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে।

রাজধানীর রাজারবাগের একটি কাজী অফিসে গত ১০ মার্চ তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সাংবাদিক তামিম হাসানের সঙ্গে এর আগে পরীমনির বাগদান হয়েছিল। যদিও বিয়ের আগেই তা ভেঙে যায়।

পরীমনি বলেন, হঠাৎ করেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আসলে হঠাৎ করেই হয়ে গেছে। তাই কাউকে জানানোর সুযোগ হয়নি। এখন ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমার শুটিংয়ে মোংলাবন্দরের পাশে করমজলে আছি। রনিও এখানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

হৃদি হক পরিচালিত ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কামরুজ্জামান রনি। ওই সিনেমায় কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন পরীমনি।

আর সে সূত্র ধরেই রনির সঙ্গে তার পরিচয় এবং পরে পরিণয়। সেখান থেকেই মূলত তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে তা বিয়েতে গড়াল।

এই বিভাগের আরো খবর