নরসিংদীতে ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ফেনসিডিলসহ চিহ্নিত এক নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, বুধবার (০৯ ডিসেম্বর) ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন চিনিশপুর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) সুমী বেগম (৩৮), স্বামী – ফারুক মিয়া, সাং- পঞ্চবটি, থানা- ভৈরব, জেলা – কিশোরগঞ্জকে ১২ (বার) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন।এ সংক্রান্ত নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর