ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা থেকে পাকিস্তানে সতর্কতা জারি

রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা থেকে পাকিস্তানে সতর্কতা জারি

পাকিস্তানে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা, এজন্য সে দেশের সেনাবাহিনীতে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, ভারতে কৃষক বিক্ষোভ থেকে জনগণের নজর ঘুরিয়ে দিতে নরেন্দ্র মোদি প্রশাসন পাকিস্তানকে আক্রমণ চালাতে পারে। যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের শঙ্কা রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এ আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনীকে বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী কিংবা সরকারি কেউ এ ব্যাপারে মুখ না খুললেও সেনাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ওই খবর প্রকাশ করা হয়েছে। জিও নিউজের একটি খবরে বলা হয়েছে, ভেতর ও বাইরের চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম ও লাদাখের ফলাফলের পর এখন পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই ফের সীমান্তে শান্তি নষ্ট করতে চাইছে নয়াদিল্লি।

এই বিভাগের আরো খবর