নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে । গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, সোমবার (২৮ ডিসেম্বর ) ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাশ থানাধীন বালিয়া সাকিনস্থ বালিয়া মোড় হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ জাহিদ হাসান (২৬), পিতা- জাকির হোসেন, (২) মোঃ মোজাম্মেল (২৪), পিতামৃত- জামাল মিয়া, উভয়সাং- কাউয়াদি, থানা-পলাশ, জেলা-নরসিংদী দের ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী জাহিদ হাসানের বিরুদ্ধে দুইটা মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত পলাশ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর