নরসিংদীতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে । গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয় রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর ) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই রেজাউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন করিমপুর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) অলি মিয়া (২৯), পিতামৃত- সুরুজ মিয়া, সাং- করিমপুর, থানা ও জেলা-নরসিংদীকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এ সংক্রান্ত নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর