নরসিংদীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার (পিপিএম) জানায়, সোমবার (২২ ফেব্রুয়ারী) ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া নরসিংদী মডেল থানাধীন শীলমান্দি সাকিনস্থ ঈসান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ফাঁকা জায়গা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোছাঃ তাসলিমা @ হাজেরা (৩৫), স্বামী – হারুর মিয়া @ হুরুন মিয়া, সাং- কাশিনগর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, (২) মোঃ কাজল মিয়া (৪৫), পিতামৃত- আঃ কুদ্দুস, সাং- কাঠালিয়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদীদের ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন। প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরো খবর