বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়, আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তাঁর এই শোকাবহ মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্হার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রবিউল ইসলাম।
এক শোকবার্তায় রবিউল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশি রাজনীতির এক দুর্জয় কণ্ঠস্বর। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন মানুষের অধিকার আদায়ের প্রতীক। আপসহীনতা, আত্মত্যাগ ও দূরদর্শিতার যে ইতিহাস তিনি রেখে গেছেন, তা যুগের পর যুগ রাজনৈতিক নেতৃত্বের অনুপ্রেরণা হিসেবে থাকবে।”
তিনি আরও বলেন, “একজন নারী হয়ে যেভাবে তিনি লড়াই করে পুরুষশাসিত রাজনীতিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। তাঁর মৃত্যুতে জাতি এক বিশাল অভিভাবককে হারাল।”
রবিউল ইসলাম বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
বেগম জিয়া দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।