র্যাব জানায়, কার্গো ট্রাকটিতে ১৩ হাজার কেজি লবণ নিয়ে যাওয়া হচ্ছিল। তার ভেতরে পাচার করা হচ্ছিল ১২৬ কেজি গাঁজা। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।