রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ

বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার দ্বিতীয় দিনে রাজশাহী মহানগর যুবদল রাজশাহী আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেছে।শনিবার মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনির নেতৃত্বে নগরীর ৩নং ওয়ার্ডের দাশপুকুর মহল্লায় নেতাকর্মীরা বাড়িবাড়ি গিয়ে ভোটারদের মধ্যে ধানের শীষের প্রচার লিফলেট বিতরণ করেন। সময় তারা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা সম্পর্কেও জনগণকে অবহিত করেন।

উক্ত কর্মসূচিতে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, সদস্য মুজিবুল হক মিলন, নীরব খাঁন তারেক, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন রনি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, তানভির আহমেদ ফিরোজ, মশিউর রহমান হৃদয়, ফরিদ হোসেন, খোকন খাঁন, খালিদ হাসান, সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরো খবর