রাজশাহী-৫ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণা জোরদার

রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-৫ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণা জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের পাঁচুবাড়ি বাজার, নারায়ণপুর, বক্তিয়ারপুর, গুলালপাড়া, ভবানীপুর, আমগ্রাম ও স্রিধরপুরসহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে মাওলানা মনজুর রহমান বলেন, দেশে শান্তি, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে ইনসাফভিত্তিক সমাজ গঠন জরুরি। সে লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে রাজনীতি এবং সংসদে ন্যায় ও সত্যের পক্ষে কথা বলতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিচ্ছে।

Politics

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব ও সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।

এছাড়া দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামায়াত সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আ. মান্নান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি মুক্তাদিরসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও পথসভায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এতে প্রার্থীর প্রচারণায় গতি এসেছে বলে দলীয় নেতারা মন্তব্য করেন।

 

এই বিভাগের আরো খবর