গোদাগাড়ীতে ধানের শীষের পক্ষে ওলামা দলের প্রচারণা

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ধানের শীষের পক্ষে ওলামা দলের প্রচারণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল গোদাগাড়ী উপজেলা শাখার উদ্যোগে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের ধানের শীষের পদপ্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
প্রচারণাকালে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন ওলামা দলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তাজ উদ্দিন খান এবং সদস্য সচিব কাজী নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ধানের শীষের পদপ্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের বড় ছেলে অর্ণব ফাহিম শরিফ।
উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাসুদ রানা, সদস্য সচিব হাফেজ মো. আহসান হাফিজ, যুগ্ম আহ্বায়ক মুফতি মিজানুর রহমান, মাওলানা খালিদ হোসেনসহ উপজেলা ও পৌর ওলামা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারণাকালে নেতারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এই বিভাগের আরো খবর