রাজশাহীতে ইউনিয়নে বিএনপির দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ

সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ইউনিয়নে বিএনপির দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর ৪ নং হরিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সন্ধ্যায় হরিপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০৩ (পবা–মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন।
সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য তাজমুলতান টুটুল।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর