পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

রাজশাহীর পবা থানার ৫ নং হরগ্রাম ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলামের নেতৃত্বে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের পক্ষে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ বিকেলে সিলিন্দা বারুইপাড়া থেকে শুরু হয়ে আলিগঞ্জ, বসুয়া হয়ে সিলিন্দা বটতলা প্রদক্ষিণ করে বসুয়া বিল্লালের মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে মাইনুল ইসলাম বলেন, “দেশের মানুষ জামায়াতে ইসলামীর ধোঁকাবাজি রাজনীতি বুঝে গেছে। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন মানুষ পরিবর্তনের আশায় ধানের শীষের পক্ষে ভোট দিতে উদগ্রীব।”

এ সময় উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা যুবদলের সদস্য পলাশ, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর টুটুল হাসান, নিউ ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট পারভেজ হাসানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর