সিরাজগঞ্জে মেয়েদের উত্ত্য*ক্তর প্রতিবাদে বখাটেদের হাম*লায় নিহ*ত ১, আহত ৫

বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মেয়েদের উত্ত্য*ক্তর প্রতিবাদে বখাটেদের হাম*লায় নিহ*ত ১, আহত ৫

মেয়েদের উত্ত্যক্ত কারার প্রতিবাদ করা নিয়ে দ্বন্দ্বে সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছে। নিহত শাহ আলম (৩৫) থানার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জানান, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিয়ে মেয়েদের উত্ত্যক্ত করতো। এ নিয়ে স্থানীয়রা বারণ করলে ক্ষেপে যায় বকাটেরা। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের ঐসব বখাটে যুবকরা।

হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রশিদপুর উত্তরপাড়া গ্রামের ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করেছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এখনো কেউ মামলা করেনি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এই বিভাগের আরো খবর