রাজশাহীতে রমজানের বরকতে একত্রিত RPSF পরিবার

শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে রমজানের বরকতে একত্রিত RPSF পরিবার

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (RPSF)-এর আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬, ২৮ রমজান) বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরা, অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৈয়ব আলী মুকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নুরুজ্জামান নুর এবং সঞ্চালনা করেন মোঃ আরিফুজ্জামান সোহেল।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সার্বিকভাবে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

এই বিভাগের আরো খবর