বাড়ির ছাদে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা, পালিয়েছেন বৃদ্ধ

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির ছাদে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা, পালিয়েছেন বৃদ্ধ

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির ছাদে ডেকে নিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে দারাজ মৃধা নামের এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে।

শনিবার (৪ জুলাই) শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈইল দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিকটিমের মা বলেন, দারাজ কৌশলে তার বাড়ির ছাদে শিশুটিকে ডেকে নেয়। পরে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার যথাযথ বিচার দাবি করছি। এদিকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, শুক্রবার বিকালে দারাজ শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করলে, তা প্রতিবেশীরা টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায় দারাজ। প্রতিবেশী  ও স্বজনরা পরে শিশুটিকে উদ্ধার করে মোহনপুর থানায় নিয়ে যায়।

স্বজনদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশু এবং স্বজনের কাছে ঘটনা শোনার পর ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু অভিযুক্ত দারাজের পক্ষের কিছু ব্যক্তির চাপের মুখে শিশুটিকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়।

 

এই বিভাগের আরো খবর