রাজশাহীতে আকিজ ফিডের ‘খামারি মিট’ অনুষ্ঠিত

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আকিজ ফিডের ‘খামারি মিট’ অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ফিডের উদ্যোগে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক খামারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) পবা উপজেলার বামন শিকড় এলাকায় মেসার্স মা এন্টারপ্রাইজের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক মৎস্য ও পশুপালন খামারীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে আকিজ ফিডের বিগত বছরের অর্জিত বাৎসরিক সাফল্যসমূহ বিস্তারিতভাবে খামারিদের সামনে তুলে ধরা হয়। একই সাথে গুণগত মান বজায় রেখে কীভাবে খামারিদের আরও আধুনিক সেবা প্রদান করা যায় এবং ভবিষ্যতে এই খাতের সার্বিক উন্নয়নে কীভাবে আরও কাজ করা যায়, তা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

উপস্থিত খামারীগণ আকিজ ফিড ব্যবহার করে তাদের সফলতার অভিজ্ঞতা বিনিময় করেন। আকিজ ফিডের কর্মকর্তারা খামারিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ ও পশুপালনের মাধ্যমে লাভবান হওয়ার নানা কৌশলগত দিক তুলে ধরা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, জিএম – অপারেশন সাহিন সরিফ, এজিএম-ক্যাটেল বাহারুল ইসলাম, এজিএম ফিস -সামসুল আলম , এজিএম টেকনিক্যাল হড সাকিব রিজওয়ান, এজিএম আরিফুল হক , এজিএম আব্দুর রাকিব , আরআইসি-রিজিওনাল ইনচার্জ ড. মশিউর রহমান , ফিশ- অ্যাসেস্টেন্ড ম্যানেজার কৃষিবিদ মমিনুর রাসেদ,ক্যাটেল রিটেইলার হুমায়ন কবির, সিনিয়র অফিসর কামরুল ইসলামসহ মৎস্য ব্যবসায়ী ও খামারিরা উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরো খবর