রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে টিটি সুমন আলী কর্তৃক মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা ফলে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনের রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।
এঘটনায়, টিসি সুমন আলীকে স্থায়ী বহিষ্কার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া, উপযুক্ত ক্ষতিপূরণ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন স্টপেজের দাবি জানায় শিক্ষার্থীরা।
এদিকে রাজশাহী রেলস্টেশন থেকে সকাল ৭ টায় ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন নগরীর ভদ্র এলাকায় রেল ওভারপাস এর কাছে এসে আটকা পড়ে। অন্যদিকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন সকাল ৭ টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও স্টেশন থেকে ছাড়তেই পারেনি। তবে ট্রেন দুটির যাত্রীদের টিকেট রিফান্ড করছে স্টেশন কর্তৃপক্ষ। স্টেশন ম্যানেজার জানান, অবরোধ অব্যাহত থাকলে নির্ধারিত সকল ট্রেনের যাত্রা বাতিল করতে হতে পারে।
এদিকে অভিযুক্ত টিটিই সুমন আলীকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা, ফোরকার নামে আইন বিভাগের এক শিক্ষার্থী পদ্মা এক্সপেক্স ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হয়। ঐ শিক্ষার্থী জানান, রশিদ ছাড়া টিকেটের টাকা উত্তোলন করার প্রতিবাদ করায় তার উপর টিটি হামলা চালায়। অভিযুক্ত টিটিই কে স্বশরীরে হাজির করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করার জন্য রাজি করানোর চেষ্টা করা হচ্ছে।
তবে এঘটনায় রাকসু প্রতিনিধি ও রেলের উর্ধতন
কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে।