বরিশালে বসত ঘরের পাশে বালুভর্তি বস্তায় রহস্যজনক বি*স্ফো*রণ ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশু সহ অন্তত তিনজন গুরুত্বর দ*গ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাসা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাহিম। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্বজনদের দাবি, ঘরের পাশে বালুভর্তি একটি বস্তার মধ্যে থাকা বি*স্ফো*রকটি হঠাৎ বিকট শব্দে বি*স্ফো*রিত হলে তিনজন অ*গ্নিদ*গ্ধ হন। প্রাণ বাঁচাতে তারা পাশের নদীতে ঝাঁপ দেন। তবে বি*স্ফো*রকটি সেখানে কীভাবে এলো, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানাতে পারেননি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, কী ধরনের বি*স্ফো*রক ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আহতদের খোঁজ নেন।
বিভাগীয় কমিশনার তাৎক্ষণিক ৩০ হাজার টাকা সহায়তা প্রদান এবং সরকারি ব্যবস্থাপনায় আহতদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয়েছে।