বিজিবির অভিযানে ৬৭০ বোতল এসকাফ জব্দ

, ,

বিজিবির অভিযানে ৬৭০ বোতল এসকাফ জব্দ




রাজশাহীর বাঘা সীমান্তে অভিযান চালিয়ে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা থানার বারশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যায়ল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি আমবাগানে অবস্থান নেন। দীর্ঘ সময় অপেক্ষার পর কয়েকজন ব্যক্তিকে আমবাগানের কিছুটা দূরের রাস্তা দিয়ে মাথায় বস্তা নিয়ে যেতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপ বাঘা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর