রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

, ,

রাজশাহীতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত



নিজস্ব প্রতিনিধি :

রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস । দিবসটি উপলক্ষে রোববার  সকাল  ১১টার দিকে  জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে রাজশাহী নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে একটি কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়  বক্তারা দাবি করেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন সহ ৯ দফা দাবি তুলে ধরেন জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর