পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় রাজশাহীতে ছাত্রীর আ*ত্মহ*ত্যা

, ,

পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় রাজশাহীতে ছাত্রীর আ*ত্মহ*ত্যা



নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘমারায় এসএসসি পরীক্ষা ফলাফল খারাপ হওয়ায় কারিনা পাল (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রী গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে ও চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী।

স্থানীয়রা জানান , রসায়ন ও পদার্থবিজ্ঞান পরিক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় মানসিকভাবে সে ভেঙে পড়ে। একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এই বিভাগের আরো খবর