মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী নগরীতে টিউবওয়েল স্থাপন

, ,

মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী নগরীতে টিউবওয়েল স্থাপন




মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী নগরীতে টিউবওয়েল স্থাপন

নিজস্ব প্রতিনিধি :
নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন কার্যক্রম শুরু করেছে মাস্তুল ফাউন্ডেশন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেন, “নিরাপদ ও বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার।” প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে মাস্তুল ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, নিরাপদ পানির ব্যবস্থা জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ বলেন, “রাজশাহীর বিভিন্ন এলাকায় নিরাপদ পানির সংকট চিহ্নিত করে পর্যায়ক্রমে টিউবওয়েল স্থাপন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির সুযোগ তৈরি হবে এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে সহায়তা করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,  প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর