দূর্গাপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মতো রাজশাহীর দুর্গাপুরেও কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ৬ নং মাড়িয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাবেক থানা সভাপতি ও মাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো: রুস্তম মোল্লার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।