রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা জাসাসের দোয়া ও বৃক্ষরোপণ

, ,

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা জাসাসের দোয়া ও বৃক্ষরোপণ




নিজস্ব প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা জাসাসের সাবেক নেতৃবৃন্দ।

১৫ অগাস্ট শনিবার রাজপাড়া থানা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাসাসের সাবেক নেতা কলিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা জাসাসের সাবেক নেতৃবৃন্দ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রথমে পরিবেশ রক্ষার স্বার্থে বৃক্ষরোপণ করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার আদর্শকে বুকে ধারণ করে দেশ ও পরিবেশ রক্ষায় আমরা কাজ করে যাব। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।”

এই বিভাগের আরো খবর