পর/কী/য়ার জেরে প্রেমিকাকে হ/ত্যা করে আগুনে পোড়ানোর ঘটনায় গ্রে/প্তার ২ 

, ,

পর/কী/য়ার জেরে প্রেমিকাকে হ/ত্যা করে আগুনে পোড়ানোর ঘটনায় গ্রে/প্তার ২ 




নিজস্ব প্রতিনিধি  :
নওগাঁ জেলার ধামইরহাট থানার খেলনা গ্রামের মেরিনা বেগম (৪৫) কে নৃশংসভাবে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায়, জড়িত ০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন- ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) এবং তার সহযোগী মো. তারেক রহমান (২১)।
পুলিশ সুপার জানান,  গত ১৮ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে ধামইরহাট থানার ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর মাহমুদপুর গ্রামের একটি আমবাগানে আগুনে পোড়া অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে।
পরে তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে স্থানীয় সাবেক ইউপি মেম্বার বাবুল হোসেন (৪৯) কে গ্রেফতার করা হয় এবং তার তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অপর আসামী  তারেক রহমান (২১) কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডে তারা দুজনের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের তথ্যমতে আরও দুইজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। মূলত এই চারজন মিলে পরিকল্পিতভাবে মেরিনা বেগমকে হত্যা করে পেট্রোল  দিয়ে পোড়ানো হয়।
যেভাবে এই হ/ত্যা/কা/ণ্ড :
আসামি বাবুল হোসেন এর সাথে  মেরিনা বেগমের  প্রেমের সম্পর্ক ছিল। দিনে দিনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর  হয়। এক পর্যায়ে মেরিনা বেগম বাবুল হোসেনকে বিবাহের চাপ দেয়। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে বাবুলকে সতর্ক করেন। এমন পরিস্থিতিতে বাবুল হোসেন জানায় যে, ১৬ আগস্ট তারা বিবাহ করবে। সেই মোতাবেক ওইদিন মেরিনা বেগম দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে আসে। পরবর্তীতে আসামী বাবুল হোসেন অপর আসামী তারেক রহমান সহ আরও ০২ জনকে মেরিনা বেগমকে নেওয়ার জন্য ৬নং জাহানপুর ইউপির সাহাপুরে পাঠায়। আসামী তারেক সহ অপর ০২ জন আসামী সাহাপুর বাজার থেকে মেরিনাকে আগ্রাদ্বিগুন বাজারে রাত প্রায় দশটার দিকে নিয়ে আসে। সেখানে আসামী বাবুল হোসেন মোটর সাইকেলযোগে আগ্রাদ্বিগুন বাজারে এসে দোকান থেকে  ০৩ (তিন) লিটার পেট্রোল ক্রয় করে। ০২ লিটার পেট্রোল গাড়িতে উঠায় এবং অবশিষ্ট ০১ লিটার পেট্রোল বোতলে নেয়। এরপর ধামইরহাট থানার ২নং আগ্রাদ্বিগুন ইউপির তালপুকুর মাহমুদপুর গ্রামের  জাহানারার আমবাগানের ভিতরে নিয়ে যায়। সেখানে গিয়ে আসামী তারেক রহমান এর কোমরে থাকা বেল্ট খুলে মেরিনা এর গলায় অপর ০২ জন আসামী ফাঁস দিয়ে চেপে ধরে। মৃত্যু নিশ্চিত করে আসামী বাবুল হোসেন আলামত নষ্ট করার উদ্দেশ্যে মেরিনা এর শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে তার শরীরের অর্ধাংশ পুড়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ক্লুলেস এই মামলার রহস্য ২৪ ঘন্টার মধ্যে উদঘাটন  করেছে পুলিশ এবং হত্যাকারী দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর