বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মোঃ নুরুল আলম পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

, ,

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মোঃ নুরুল আলম পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন




বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মোঃ নুরুল আলম।
দলের দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণ বিএনপির আগামী দিনের পথচলাকে আরও সুসংগঠিত করবে—এমন প্রত্যাশা ব্যাক্ত করেন কাজী নুরুল আলম।
তিনি বলেন, রিজভীর মতো অভিজ্ঞ ও পরীক্ষিত নেতার হাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব অর্পণ বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও বেগবান করবে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
নতুন দায়িত্বে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করছি।
Reply

এই বিভাগের আরো খবর