করোনা ও রমজান উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের সাড়াশি অভিযান   

শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা ও রমজান উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের সাড়াশি অভিযান   

 মোঃ সালাহউদ্দিন আহমেদঃ করোনা ভাইরাস প্রতিরোধ ও আসন্ন রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা পুলিশ নরসিংদীর সাড়াশী অভিযান। আজ  শুক্রবার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর-সহ, মাধবদী, পলাশ, শিবপুর মডেল, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধে ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সাড়াশী অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এছাড়া আসন্ন রমজান মাস উপলক্ষে এই সুযোগে ব্যবসায়ীগণ যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে না দেয় সেলক্ষ্যে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। ভাইরাসের সংক্রমন প্রশমনে সকলকে ঘরে অবস্থানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হচ্ছে। পুরো রমজান মাসব্যাপী দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর