আফগানিস্তানে তালেবান বোমা হামলায় ৭ পুলিশ নিহত

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে তালেবান বোমা হামলায় ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে পৃথক তালেবান বোমা হামলায় অন্তত ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। বুধবার আফগানিস্তানের গাজনি রাজ্যে এ হামলার ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র বাহিল আহমেদ জানায়, দক্ষিণ কান্দাহার রাজ্যের শাহ ওয়ালি কোট জেলায় তালেবানদের একটি আত্মঘাতী কার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ আফগান পুলিশের মৃত্যু হয়। আহত হয়েছে আর ২০ জন।

এদিকে, তালেবানদের দাবি, ল্যান্ড মাইন নামক বোমা হামলায় আফগানের আরও ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। গাজনি রাজ্যের ওই হামলায় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। বাহিল আহমেদ বলেন, তালেবানদের মূল লক্ষ্য ছিল জেলা পুলিশ হেড কোয়ার্টার। কিন্তু টার্গেট বিচ্ছিন্ন হয়ে পুলিশ সদর দপ্তরের খুব কাছেই বিস্ফোরণটি ঘটে।

এই বিভাগের আরো খবর