বিনোদন ডেস্ক : ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন বলিউড অভিনেত্রী দিব্যা চৌকসি। অভিনেত্রীর মৃত্যুর খবর ফেসবুকে নিশ্চিত করেছেন তার ফুপাতো বোন সৌম্যা অমিশ বর্মা। তিনি জানান, ক্যানসারেরই মৃত্যু হয়েছে দিব্যা চৌকসির। তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার ফুপাতো বোন দিব্য চৌকসি খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন ক্যানসারের কারণে। লন্ডন থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিল দিব্যা, মডেল হিসেবেও পরিচিত ছিল। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি।