এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেস্কঃ গত কয়েক বছরের মতো এবার ঈদেও গান শোনাবেন এটিএন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় থাকছে তার একক সঙ্গীতানুষ্ঠান। তবে এবারের অনুষ্ঠানের শিরোনাম এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। গত কয়েক বছরের মতো এবারের অনুষ্ঠানেও বেশ কিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। তবে করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে তাকে। করোনাভাইরাসের কারণে ঘরবন্দী দর্শকদের একঘেঁয়েমি কাটাতে তার অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা ব্যক্ত করেছে।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ সালে ও ২০১৯ সালের দুই ঈদেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়। সর্বশেষ গেল রোজা ঈদে ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে গান করেন ড. মাহফুজুর রহমান।

এই বিভাগের আরো খবর