বিনোদন ডেস্ক : ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। কিছুদিন আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয়। কিন্তু সেটার ফলাফল যে এমন হতে চলেছে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ। মঙ্গলবার একটি টুইট করেছিলেন সঞ্জয় দত্ত। সেখানে তিনি লেখেন, চিকিৎসকের পরামর্শ মেনে পেশাগত প্রতিশ্রুতি থেকে তিনি কিছুদিনের বিরতি নিচ্ছেন। তাঁর শরীর ভাল নেই। ভক্তদের আতঙ্কিত হতেও তিনি বারণ করেন। এরপরই রাতে সাংবাদিক কোমল নাহটা টুইট করেন, ‘সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।’