নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ  রোববার (১৬ আগষ্ট ) জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই তাপস কান্তি রায়,এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানাধীন বংশিরদিয়া গ্রামের হারুন মিয়ার পুকুরের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১)মোঃ রুমান মিয়া (৩৫),পিতামৃত-আঃ মান্নান,গ্রাম -বংশিরদিয়া,(২) মোঃ আকবর মিয়া (৩০),পিতামৃত-খালেছ মিয়া, গ্রাম -ঘাগটিয়া,উভয়থানা-শিবপুর,জেলা-নরসিংদীদ্বয়ের দখল হতে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুমানের বিরুদ্ধে ইতোপূর্বে ০২ টা মাদক মামলা আছে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ ।

এই বিভাগের আরো খবর