শেরপুরে ব্যক্তিগত উদ্যেগে সরকারি হাজী জালমামুদ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ব্যক্তিগত উদ্যেগে সরকারি হাজী জালমামুদ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন

শেরপুর প্রতিনিধি: “খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগান” প্রধানমন্ত্রীর নির্দেশিত ও কেন্দ্রী কমিটির কর্মসূচি অংশ হিসাবে ব্যক্তিগত উদ্যেগে শেরপুরে নকলা সরকারি হাজী জালমামুদ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু।

আজ বুধবার (১জুলাই) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন সরকারি হাজী জালমামুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মোহাম্মদ আলতাব আলী।

এ সময় সরকারি হাজী জালমামুদ ডিগ্রী কলেজের বিভাগের শিক্ষকগনসহ, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন ।

সৈয়দা উম্মে কুলসুম রেনু জানান, আমি মুজিব বর্ষ উপলক্ষে নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, ঔষধী, বনজ ও শোভা বর্ধন গাছ রোপন করব। আজ সরকারি হাজী জালমামুদ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে শতাধীক বৃক্ষ রোপন করলাম।

এই বিভাগের আরো খবর